TERMS & CONDITIONS

আমাদের যে কোন সার্ভিস, সফটওয়্যার বা সেবা ব্যবহার কিংবা ক্রয় করার পূর্বে দয়া করে এই Terms & Conditions ও Policy Pageসমূহ মনোযোগ সহকারে পড়ে নেওয়ার অনুরোধ রইলো।
আমাদের সার্ভিস ব্যবহার করার অর্থ হলো, আপনি আমাদের Terms & Conditions এবং সকল Policy Pageসমূহ সম্পূর্ণরূপে পড়ে বুঝেছেন এবং এতে সম্মতি প্রদান করেছেন। তবে, আপনি যদি আমাদের Terms & Conditions ও Policies-এর সাথে সম্মত না থাকেন, তাহলে আমাদের কোনো সার্ভিস বা পণ্য ব্যবহার না করাটাই শ্রেয়।

এটি SHOPBUZZ INNOVATION এবং আপনার মধ্যকার একটি End-User License Agreement (EULA)। এখানে লাইসেন্সর বা সেবাদাতা হিসেবে “SHOPBUZZ INNOVATION” এবং লাইসেন্সগ্রহীতা হিসেবে আপনি— গ্রাহক/কাস্টমার, আউটলেট পার্টনার, ভেন্ডর/সেলার, এফিলিয়েট পার্টনার অথবা বিজনেস পার্টনার হিসেবে বিবেচিত হবেন।

আমাদের ওয়েবসাইট/রেজিস্টার্ড আউটলেট ভিজিট, রেজিস্ট্রেশন এবং/অথবা আমাদের কাছ থেকে কোনো পণ্য বা সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ব্যবহারকারী (User) বা ক্রেতা (Customer) হিসেবে গণ্য হবেন এবং আমাদের সার্ভিসের সাথে যুক্ত হবেন। এর মাধ্যমে আপনি আমাদের “Terms of Service”, “Terms of Use”, “Terms” এবং “Policies”-এর সাথে সম্পূর্ণরূপে সম্মতি প্রদান করছেন। এই Terms & Conditions সকল ওয়েবসাইট ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।
যেকোনো সময় এই পেইজ ভিজিট করার মাধ্যমে আপনি আমাদের সর্বশেষ (Updated) Terms & Conditions সম্পর্কে জানতে পারবেন।
তাই, আমরা প্রয়োজন অনুসারে কোন প্রকার পূর্ব নোটিশ বা জবাবদিহিতা বা ব্যাখ্যা প্রদান ছাড়াই যেকোনো সময় এই Terms & Conditions এবং Policies-এ নতুন ফিচার, নতুন শর্ত, নতুন ধারা সংযোজন,বিয়োজন, পরিবর্তন বা অপসারণ করার অধিকার সংরক্ষণ করি।

আমাদের ওয়েবসাইট বা সেবা ব্যবহার অব্যাহত রাখার মাধ্যমে আপনি এসব পরিবর্তিত, সংযোজিত,বিয়োজিত বা হালনাগাদকৃত Terms & Conditions এবং Policies-এর প্রতিও সম্মতি প্রদান করছেন বলে গণ্য করা হবে। 

সেকশন ১: সাধারণ শর্তাবলী — প্রোডাক্ট প্রাইস ও স্টকঃ
শপবাজ অনলাইন মার্কেটপ্লেসের যেকোন প্রোডাক্ট বা সেবার মূল্য এবং প্রাপ্যতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রোডাক্টের স্টক অবস্থার উপর নির্ভরশীল।
কোনো প্রোডাক্ট বা সেবা অনুপলব্ধ হলে শপবাজ বা আমাদের সংশ্লিষ্ট ভেন্ডর যথাসম্ভব দ্রুত গ্রাহককে অবহিত করবে এবং প্রয়োজনে সিমিলার বা বিকল্প প্রোডাক্ট প্রস্তাব করতে পারে। অগ্রিম অর্থ প্রদান করা হয়ে থাকলে তা আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী ফেরত প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য রিফান্ড পলিসি পেইজ দেখুন।

ওয়েবসাইট shopbuzz.com.bd ব্যবহার বা এর মাধ্যমে কোনো প্রোডাক্ট/সেবা ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি প্রদান করছেন যে, ব্যবসায়িক পরিস্থিতি, প্রাকৃতিক কারণ, বৈশ্বিক অবস্থা, স্টক পরিবর্তন, সোল্ড-আউট বা অন্যান্য পরিস্থিতির কারণে অর্ডার প্লেস করার পরেও প্রোডাক্ট অনুপলব্ধ হতে পারে। এমন ক্ষেত্রে অর্ডার বাতিল করা বা বিকল্প প্রোডাক্ট প্রদান করা হতে পারে।
ওয়েবসাইটে প্রদর্শিত যেকোনো প্রোডাক্ট বা সেবার মূল্য পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বদা সঠিক তথ্য প্রদানের চেষ্টা করি, তবে সময়ের সাথে মূল্য পরিবর্তন হতে পারে। এমন ক্ষেত্রে অর্ডার ডেলিভারির পূর্বে গ্রাহককে অবহিত করা হবে এবং গ্রাহক চাইলে অর্ডার গ্রহণ বা বাতিল করতে পারবেন।

শপবাজ আউটেলট থেকে যেকোনো পণ্য/সেবা ক্রয় করার ক্ষেত্রে দাম, মান ও প্রাপ্যতা নিজ দায়িত্বে যাচাই করে ক্রয় করতে হবে।

সেকশন ২ - প্রোডাক্টস/সেবাঃ

আমাদের সকল প্রোডাক্ট/সেবা shopbuzz.com.bd-এর মাধ্যমে অনলাইনে ও পার্টনার আউটলেটের মাধ্যমে আউটলেটে এভেইলেবল রয়েছে। প্রোডাক্টগুলোর পরিমান সীমিত সংখ্যকও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের  Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

shopbuzz.com.bd সর্বাত্মক চেষ্টা করে ওয়েসাইট/অ্যাপের সকল প্রোডাক্টের কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর কিংবা বর্ণনা করার ও সিলেকশনের অপশন দেয়ার।
তারপরও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশনের জন্য প্রোডাক্টের কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে।
তাই shopbuzz.com.bd নিশ্চয়তা দিতে পারেনা যে, প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্টের ছবির মত হবে।
যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্টটি অব্যবহৃত অবস্থায় আমাদের Return & Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি দেখুন।
তাছাড়া, যেকোন প্রোডাক্টের স্টককে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।
  • শপবাজ অনলাইন ও শপবাজ রেজিস্টার্ড আউটলেট থেকে পণ্য/সেবা ক্রয় করে সংশ্লিষ্ট পণ্য/সেবার লভ্যাংশ থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ক্যাশব্যাক পয়েন্ট সংগ্রহ করতে পারবে।

সেকশন ৩ – ডিসকাউন্ট, ক্যাশব্যাক পয়েন্ট, গিফট অফার, ও বোনাসসমূহঃ

কুপন কোড, প্রমো কোড, ডিসকাউন্ট অফার, গিফট অফার, বিভিন্ন প্রমোশনাল পয়েন্ট, রেফারেল পয়েন্ট, ক্যাশব্যাক পয়েন্টসহ সকল ধরনের অফার ও পয়েন্ট মূলত ক্রেতাকে এক্সট্রা (বাড়তি) লাভবান করার উদ্দেশ্যে প্রদান করা হয়।

প্রমোশনাল এসএমএস, নোটিফিকেশন, অফার ব্যানার, বিজনেস সেমিনার/প্রেজেন্টেশন অথবা বিজ্ঞাপনসমূহে সাধারণত অফারের মূল বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করা হয়। অফারের বিস্তারিত শর্তাবলী, যোগ্যতা, সীমাবদ্ধতা এবং প্রযোজ্য নীতিমালা ওয়েবসাইটে প্রকাশিত থাকে। তাই কোনো অফার, বোনাস বা ক্যাশব্যাক পয়েন্ট সুবিধা গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং পলিসিসমূহ ভালোভাবে পড়ে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে গ্রাহকের। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  • ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড, ক্যাশব্যাক পয়েন্ট বা অন্য যেকোনো পয়েন্ট/রিডিম সুবিধা ব্যবহার করে সম্পন্ন হওয়া অর্ডার বাতিল করা যাবেনা ও অর্ডার সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ডিসকাউন্ট, গিফট কার্ড, ক্যাশব্যাক পয়েন্ট সুবিধা কোনো অবস্থাতেই রিফান্ড, রিটার্ন বা এক্সচেঞ্জযোগ্য হবে না।
  • প্রতিটি ক্যাশব্যাক পয়েন্টের ভ্যালিডিটি(সময়সীমা) প্রযোজ্য হবে।
  • ক্যাশব্যাক পয়েন্ট, বোনাস পয়েন্ট বা অনুরূপ কোনো রিওয়ার্ড ব্যালেন্স নগদ অর্থে উত্তোলন, রিফান্ড বা ক্যাশ রিটার্ন হিসেবে গ্রহণ করা যাবেনা। তবে শপবাজ কর্তৃক নির্ধারিত ও নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মানুসারে তা সমন্বয় করে বা ব্যবহার করা যেতে পারে।
  • ক্যাশব্যাক/রিওয়ার্ডস পয়েন্ট অর্জনের বিপরীতে অফারকৃত বিভিন্ন ধরনের বোনাস যেমন- স্টার বোনাস(10-14টি), স্টার প্লাস বোনাস, পয়েন্ট সেভিংস বোনাসসহ আরো অন্যান্য সকল বোনাস ও সুবিধাসমূহ শপবাজের নিজস্ব সিদ্ধান্ত, নীতিমালা ও বোনাস সিস্টেম অনুযায়ী কোম্পানির সেলস ও প্রফিটের উপর ভিত্তি করে পর্বিযায়ক্রমে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্নিধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক (অনির্ধারিত)জনকে  প্রদান করা হবে।
তবে শপবাজের বিক্রয়, মুনাফা, ব্যবসায়িক নীতি, প্রচারণা কার্যক্রম এবং গ্রাহকের নিজের নিয়মিত মাসিক ক্রয়/বিক্রয়(ক্যাশব্যাক পয়েন্ট) লক্ষ্যমাত্রা পূরণের উপর ভিত্তি করে শপবাজের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী সকল বোনাস ও অন্যান্য সুবিধাসমূহ উপভোগ করতে হবে।

শপবাজ ইনোভেশন যেকোনো সময়, কোনো প্রকার পূর্ব ঘোষণা, অবগতি বা জবাবদিহি ছাড়াই সকল ধরনের অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক পয়েন্ট, গিফট সুবিধা, স্টার বোনাস, স্টার প্লাস বোনাস, সেভিংস বোনাস,ক্রয়/বিক্রয়(ক্যাশব্যাক পয়েন্ট) লক্ষ্যমাত্রা এবং সংশ্লিষ্ট পয়েন্টের ভ্যালিডিটিসহ (মেয়াদ) সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সীমিতকরণ, স্থগিত বা সম্পূর্ণরূপে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

সেকশন ৪ - বিলিং এবং একাউন্ট ইনফরমেশনঃ

আমাদের ওয়েবসাইটে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার-প্রিঅর্ডারে প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো।
কোন স্পেশাল অফার ও বোনাসের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করারও অধিকার রাখি আমরা।

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন।
এছাড়াও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।

আমাদের নিবন্ধিত কোন আউটলেট পার্টনার থেকে কোন পণ্য/সেবা গ্রহণ করার ক্ষেত্রে বিলিং,ডেলিভারি রিটার্ন,রিফান্ড,এক্সচেঞ্জ ও সকল প্রকার আর্থিক লেনদেন সংশ্লিষ্ট আউটলেট পার্টনারের সাথে সম্পূর্ণ নিজদায়িত্বেই করতে হবে এবং প্রয়োজনীয় প্রাপ্য ক্যাশব্যাক পয়েন্টও নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। এক্ষেত্রে শপবাজ কোন ধরনের দায়-দায়িত্ব বহন করতে বাধ্য নয়।

সেকশন ৫ - থার্ড পার্টি লিংক ও ঠিকানাঃ

গ্রাহকদের সর্বোত্তম ও বাড়তি সেবা প্রদানের লক্ষ্যে আমাদের কিছু সেবার ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার, মার্চেন্ট, আউটলেট পার্টনার বা অন্যান্য প্রতিষ্ঠানের সেবা অন্তর্ভুক্ত থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা কোনো থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার বা আউটলেট পার্টনারের লিংক, ঠিকানা বা যোগাযোগের তথ্য প্রদান করি, সেসব লিংক বা ঠিকানা ব্যবহার করে প্রবেশ করলে আপনি সংশ্লিষ্ট থার্ড পার্টি ওয়েবসাইট, অ্যাপ, আউটলেট বা প্ল্যাটফর্মে প্রবেশ করবেন এবং তাদের নিজস্ব শর্তাবলী ও নীতিমালার আওতায় সেবা গ্রহণ করবেন।

থার্ড পার্টি ওয়েবসাইট, অ্যাপ, আউটলেট পার্টনার সার্ভিস ব্যবহার করে কোনো পণ্য বা সেবা গ্রহণের ফলে উদ্ভূত যেকোনো সমস্যা, ক্ষতি, লোকসান, প্রতারণা, ড্যামেজড পণ্য, ত্রুটিপূর্ণ সেবা, রিসোর্স, কনটেন্ট বা লেনদেন সংক্রান্ত বিষয়ে শপবাজ কোনো দায়ভার গ্রহণ করবে না।
থার্ড পার্টি বা আউটলেট পার্টনারের কাছ থেকে কোনো পণ্য বা সেবা গ্রহণ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন করার পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহারকারীকে পরামর্শ দেওয়া হচ্ছে।

থার্ড পার্টি বা আউটলেট পার্টনারের কাছ থেকে গ্রহণকৃত যেকোনো পণ্য বা সেবা সম্পর্কিত অভিযোগ (Complain), দাবি (Claim), প্রশ্ন (Query), রিফান্ড, রিটার্ন, ওয়ারেন্টি বা অন্যান্য বিরোধ সংক্রান্ত বিষয় সরাসরি সংশ্লিষ্ট থার্ড পার্টি বা আউটলেট পার্টনারের সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বেই সমাধান করতে হবে। এসব বিষয়ে শপবাজ কোনো পক্ষ, মধ্যস্থতাকারী বা দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে না।

সেকশন ৬ - ভুল তথ্য ও ত্রুটিঃ

  • অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত তথ্যের মধ্যে টাইপিংজনিত ভুল, তথ্যগত ত্রুটি, মূল্য নির্ধারণে ভুল, প্রমোশনাল অফার, ডিসকাউন্ট, রিওয়ার্ডস/ক্যাশব্যাক পয়েন্ট, ডেলিভারি চার্জ, স্টক সংক্রান্ত তথ্য বা সিস্টেমজনিত অন্যান্য যেকোন বিষয়ে অসঙ্গতি থাকতে পারে বা হতে পারে।  শপবাজ ইনোভেশন পূর্ব নোটিশ ছাড়াই এ ধরনের ভুল, অসঙ্গতি বা ত্রুটি সংশোধন, পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। যদি কোনো প্রযুক্তিগত, মানবিক বা সিস্টেমজনিত ত্রুটির কারণে কোনো প্রোডাক্টের মূল্য অস্বাভাবিকভাবে কম প্রদর্শিত হয় অথবা রিওয়ার্ডস, ক্যাশব্যাক/বোনাস পয়েন্ট বা অন্যান্য সুবিধা অস্বাভাবিকভাবে বেশি প্রদর্শিত হয়, তাহলে সংশ্লিষ্ট অর্ডার যাচাই-বাছাই সাপেক্ষে বাতিল করা হতে পারে। এ ক্ষেত্রে অর্ডারটি পূর্বেই কনফার্ম বা পেমেন্ট সম্পন্ন হয়ে থাকলেও shopbuzz.com.bd অর্ডার বাতিল করে প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ ফেরত (Refund) প্রদানের অধিকার সংরক্ষণ করে।
  • শপবাজ ইনোভেশন সম্পর্কিত সকল তথ্য, ঘোষণা, আপডেট, অফার,বোনাস নীতিমালা ও নির্দেশনা শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও কেবলমাত্র অফিসিয়াল মাধ্যম থেকে গ্রহণ করুন। অন্যথায় ভুল তথ্যজনিত পরবর্তীতে কোন সমস্যায় শপবাজ কর্তৃপক্ষ কোন ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট পলিসি দেখুন।

সেকশন ৭ - অর্ডার বাতিলঃ

shopbuzz.combd সর্বদা অরিজিনাল, অথেনটিক এবং মানসম্পন্ন প্রোডাক্ট ও সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে অনুমোদিত ভেন্ডর বা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট গ্রহণের পর ডেলিভারির পূর্বে প্রয়োজনীয় কোয়ালিটি চেক সম্পন্ন করা হয়। একইভাবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভেন্ডরশিপ প্রদান করার পূর্বে যথাযথ যাচাই-বাছাই (Verification) করা হয়।
কোয়ালিটি চেক বা পরবর্তী যাচাই প্রক্রিয়ায় যদি কোনো প্রোডাক্টে ত্রুটি, মানগত সমস্যা, ভেজাল, ক্ষতিগ্রস্ত অবস্থা বা অন্য কোনো অসঙ্গতি পাওয়া যায়, তাহলে shopbuzz.com.bd সংশ্লিষ্ট অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে, যাতে গ্রাহকদের সর্বোত্তম শপিং অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।
এছাড়াও, কোনো প্রোডাক্ট স্টকে না থাকা, স্টক আউট হয়ে যাওয়া অথবা ইনভেন্টরি সংক্রান্ত অপ্রত্যাশিত সমস্যার কারণে অর্ডার বাতিল করা হতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত, তবে সীমাবদ্ধ নয়—
  • ইনভেন্টরি ম্যানেজমেন্ট সংক্রান্ত ত্রুটি;
  • ওয়েবসাইট বা সিস্টেম আপডেটজনিত সমস্যা;
  • ভেন্ডর বা সাপ্লায়ারের স্টক আপডেট বিলম্ব;
  • লজিস্টিক বা সরবরাহ ব্যবস্থার জটিলতা;
  • আকস্মিকভাবে চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে স্টক শেষ হয়ে যাওয়া;
  • অথবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ও নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি।
উপরোক্ত যেকোনো কারণে অর্ডার বাতিল করা হলে, গ্রাহক কর্তৃক পরিশোধিত অর্থ প্রযোজ্য রিফান্ড নীতিমালা অনুযায়ী ফেরত প্রদান করা হবে।

সেকশন ৮- অ্যাফিলিয়েট ও রেফারেল প্রোগ্রাম নীতিমালাঃ
শপবাজ ইনোভেশন দেশের প্রচলিত আইন, বিধি-বিধান এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে দীর্ঘদিন যাবৎ সুনাম, সততা ও পেশাদারিত্বের সাথে রেফারেল ও এফিলিয়েট কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানের সুনাম, স্বচ্ছতা, গ্রাহক আস্থা এবং ব্যবসায়িক মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সকল অ্যাফিলিয়েট ও রেফারেল পার্টনারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দেশের প্রচলিত আইন, বিধি-বিধান, নিয়ন্ত্রক নির্দেশনা এবং শপবাজ ইনোভেশনের নিজস্ব নীতিমালা, শর্তাবলি ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে তাদের অ্যাফিলিয়েট, বিপণন, প্রচারমূলক ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আইন, বিধি-বিধান, নীতিমালা অথবা শপবাজ ইনোভেশনের শর্তাবলির পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালিত হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর বর্তাবে।
  • শপবাজ সিস্টেমে কাউকে রেফার করা বা কোন এফিলিয়েট লিংক শেয়ার করা ও পার্টনারশিপ বোনাস সুবিধার আওতাভুক্ত হওয়া মানেই আপনি আমাদের রেফারেল ও এফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বলে গণ্য করা হবে। 
  • শপবাজ ইনোভেশন কোনো "Get Rich Quick" বা রাতারাতি ধনী হওয়ার প্ল্যাটফর্ম নয়। আমরা কোনো ধরনের শর্টকাট, অবাস্তব আয়ের প্রতিশ্রুতি/ গ্যারান্টি প্রদান করি না। শপবাজে অর্জিত যেকোনো সাফল্য সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যক্তিগত প্রচেষ্টা, দক্ষতা, অভিজ্ঞতা, নিয়মিত শেখা এবং ধারাবাহিক কর্মসম্পাদনের উপর। আপনি যদি সৎ ও হালাল উপায়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, নতুন দক্ষতা অর্জন ও উন্নয়নের মানসিকতা রাখেন এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিক প্রস্তুতি রাখেন, তবেই শপবাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে আন্তরিক স্বাগতম।
  • শপবাজ অ্যাফিলিয়েট ও রেফারেল প্রোগ্রাম কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানি কর্তৃক নির্ধারিত দশ (১০) দিনব্যাপী Business Orientation & Foundation Program(BOFP) শীর্ষক অফিসিয়াল প্রশিক্ষণ কর্মশালায় (অনলাইন/অফলাইন) অংশগ্রহণ ও প্রশিক্ষণ সম্পন্ন করা আবশ্যক।
  • প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস এন্ড মার্কেটিং বিভাগের অধীনে থেকে অ্যাফিলিয়েট ও রেফারেল কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নিয়মিত সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট ও জবাবদিহিতা করতে হবে।
  • রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশী নাগরিক ; বয়স কমপক্ষে ১৮(আঠারো)+ বছর ও কমপক্ষে এসএসসি/সমমান পাশ হতে হবে।
  • শপবাজে কোন ধরনের বিনিয়োগ প্রদান করে পার্টনারশিপ সুবিধা ও অন্যান্য কোন ধরনের ইনকাম সুবিধা পাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র পণ্য/সেবা ক্রয়-বিক্রয় বাবদ অর্জিত ক্যাশব্যাক পয়েন্টের উপর ভিত্তি করে পার্টনারশিপ বোনাসসহ অন্যান্য সকল ইনকাম সুবিধা অর্জন করতে হবে। সকল ধরনের পার্টনারশিপ ও ইনকাম সুবিধা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নির্দিষ্ট(অনির্ধারিত) সংখ্যকজনকে প্রদান করা হবে।
  • একজন ব্যক্তিকে নিজের সর্বোচ্চ একটি একাউন্ট রেজিস্ট্রেশন করে অ্যাফিলিয়েট ও রেফারেল কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের চালাকি বা অসাধুপায় অবলম্বন করে নিজস্ব একাধিক একাউন্ট করলে তার সকল একাউন্ট ও সকল একাউন্টের সকল ব্যালেন্স বাতিল বলে গণ্য হবে।
  • পণ্য/সেবা বিক্রয় থেকে প্রাপ্ত লাভের সর্বোচ্চ ৫০% পর্যন্ত লভ্যাংশ রেফারেল/অ্যাফিলিয়েট মার্কেটার ও কমিউনিটি ক্রিয়েটরদের সাথে শেয়ার করা হবে।
  • সকল ধরণের লেনদেন ওয়েবসাইটে প্রদর্শিত কোম্পানির একাউন্টের মাধ্যমে করতে হবে। কারো সাথে ব্যক্তিগত লেনদেনের কারণে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার সম্পূর্ণ নিজেকেই বহন করতে হবে। শপবাজ কর্তৃপক্ষ কখনোই কোন প্রকার আর্থিক লেনদেনের দায়িত্বভার অন্য কারো উপর প্রদান করে না।
  • পার্টনারশিপ বোনাস সুবিধা আওতাভুক্ত সকলকে গ্র্যান্ড পার্টনার হওয়ার পূর্ব পর্যন্ত নিয়মিত বিজনেস ডেভেলপমেন্ট, সেলস ও মার্কেটিং মিটিং, প্রশিক্ষণ (Training) এবং অন্যান্য নির্ধারিত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।এছাড়াও, মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ, গৃহীত সেলস টার্গেট, সিস্টেমে নির্ধারিত কমিউনিটি সেলস টার্গেট, দায়িত্ব ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য আন্তরিক ও ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উল্লিখিত নির্ধারিত কার্যক্রমে অসহযোগিতা বা নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হলে, কর্তৃপক্ষ পার্টনারশিপ বোনাস সুবিধা স্থগিত বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে/করবে।
  • ক্যাশব্যাক পয়েন্ট সেভিংস ইনকাম সুবিধা কোম্পানির সেলস প্রফিটের উপর ভিত্তি করে সীমিত ও নির্দিষ্ট সংখ্যকজন ও সীমিত (অনির্ধারিত) সময়ের জন্য প্রদান করা হবে।
  • সকল ধরণের ইনকাম ও পার্টনারশিপ বোনাসের পরিমাণ শপবাজের নীট প্রফিট ও ইনেক্স গ্রুপের নীট প্রফিট এবং কোম্পানির নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
  • সকল ইনকাম থেকে ৫% উইথড্র চার্জ প্রযোজ্য হবে।
  • প্রত্যেক রেফারার/অ্যাফিলিয়েট তার রেফারকৃত সকল কাস্টমার ও আউটলেট পার্টনারকে প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা ও যথাযথ সাপোর্ট প্রদান করতে বাধ্য থাকবেন। সাপোর্ট প্রদানে অক্ষম বা অনিচ্ছুক হলে  কাস্টমার ও আউটলেট রেফার বা রেজিস্ট্রেশন করানো থেকে বিরত থাকতে হবে।

    রেফারকৃত কাস্টমারকে যথাযথ সাপোর্ট প্রদান না করার ফলে যদি প্রতিষ্ঠানের সুনাম, সেবার মান বা কাস্টমারের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হয়, তবে তা শপবাজ-এর নীতিমালা লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

    এ ধরনের ক্ষেত্রে শপবাজ কর্তৃপক্ষের নিজস্ব তদন্ত ও বিবেচনার ভিত্তিতে সংশ্লিষ্ট রেফারার/অ্যাফিলিয়েটের রেফারেল, অ্যাফিলিয়েট ও অন্যান্য প্রণোদনা-সংক্রান্ত সকল সুবিধা পূর্ব নোটিশ ছাড়াই সাময়িকভাবে স্থগিত, সীমিত বা স্থায়ীভাবে বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষিত থাকবে। কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত ও কার্যকর বলে বিবেচিত হবে।

  • শপবাজ-এর টার্মস অ্যান্ড কন্ডিশন বা পলিসি লঙ্ঘনের অভিযোগে শপবাজ কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই ইনকাম উইথড্র সাময়িকভাবে হোল্ড করার অধিকার সংরক্ষণ করে। পরবর্তীতে আনহোল্ড করা হলেও পূর্বের সকল ইনকাম ব্যালেন্স বাতিল (শূন্য) বলে গণ্য হবে।
  • অ্যাফিলিয়েট ও রেফারেল সংক্রান্ত কোনো নীতিমালা আপডেটের ক্ষেত্রে কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সেকশন ৯ - নিষিদ্ধ ব্যবহার ও কাজঃ

শপবাজ ইনোভেশন-এর ওয়েবসাইট, অ্যাপ, সফটওয়্যার, সার্ভিস বা অন্যান্য সকল সুবিধা ব্যবহার করার ক্ষেত্রে নিম্নোক্ত কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ। ব্যবহারকারী নিম্নলিখিত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে শপবাজ ইনোভেশন প্রয়োজনীয় যেকোন ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

নিষিদ্ধ কার্যক্রমসমূহঃ

  • (ক) নিজে ও অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বেআইনি, প্রতারণামূলক, ক্ষতিকর, অনৈতিক বা অসৎ উদ্দেশ্যে বা অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত, সহায়তা বা প্ররোচিত করার উদ্দেশ্যে আমাদের সার্ভিস/সিস্টেম ব্যবহার করা।
  • (খ) প্রযোজ্য আন্তর্জাতিক, জাতীয়, সরকারি, নিয়ন্ত্রক, স্থানীয় আইন, বিধি-বিধান, প্রবিধান, নীতিমালা বা আদালতের আদেশ লঙ্ঘনের উদ্দেশ্যে আমাদের সার্ভিস/সিস্টেম ব্যবহার করা।
  • (গ) শপবাজ ইনোভেশন বা অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট, ট্রেড সিক্রেট, ডাটাবেস রাইটস বা অন্যান্য মেধাস্বত্ব (Intellectual Property Rights) লঙ্ঘন করা।
  • (ঘ) লিঙ্গ, ধর্ম, বর্ণ, জাতি, জাতীয়তা, বয়স, শারীরিক বা মানসিক অক্ষমতা, যৌন অভিমুখিতা বা অন্য কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে কাউকে হয়রানি, অপমান, হুমকি, ভয় প্রদর্শন, বৈষম্য, অপবাদ, মানহানি বা ক্ষতিসাধনের উদ্দেশ্যে সার্ভিস/সিস্টেম ব্যবহার করা।
  • (চ) কোনো ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজান, র‍্যানসমওয়্যার, স্পাইওয়্যার, ক্ষতিকর কোড বা এমন কোনো প্রযুক্তি আপলোড, বিতরণ বা ব্যবহার করা যা ওয়েবসাইট, সার্ভিস, সিস্টেম, ব্যবহারকারী বা তৃতীয় পক্ষের ক্ষতির কারণ হতে পারে।
  • (ছ) অন্য কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্ট তথ্য, লগইন তথ্য বা গোপনীয় তথ্য অনুমতি ছাড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশ বা ব্যবহার করার চেষ্টা করা।
  • (ঝ) স্প্যামিং, ফিশিং, ফার্মিং, প্রিটেক্সটিং, স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, স্পাইডারিং, ক্রলিং বা অনুরূপ কোনো অননুমোদিত কার্যক্রম পরিচালনা করা।
  • (ঞ) অশ্লীল, আপত্তিকর, অনৈতিক, অশোভন, পর্নোগ্রাফিক বা জনস্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে সার্ভিস/সিস্টেম ব্যবহার করা।
  • (ট) ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা বা ইন্টারনেট নিরাপত্তা সংক্রান্ত কোনো বৈশিষ্ট্যে হস্তক্ষেপ করা, ক্ষতিগ্রস্ত করা, নিষ্ক্রিয় করার চেষ্টা করা বা স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা।
  • (ঠ) কোনো স্বয়ংক্রিয় সফটওয়্যার, বট, স্ক্রিপ্ট বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রম, অফার, রিওয়ার্ডস, ক্যাশব্যাক, পয়েন্ট সিস্টেম বা অন্যান্য সুবিধার অপব্যবহার করা।
  • (ড) দ্রুত ও অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে স্বেচ্ছায়/অনিচ্ছায় শপবাজ ইনোভেশন ও শপবাজ ইনোভেশনের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে মিথ্যা, ভুল, বিভ্রান্তিকর ও প্রতারণামূলক তথ্য প্রদান করা।
  • (ঢ) সোশ্যাল মিডিয়া তথা ডিজিটাল প্লাটফর্মে কোন ধরনের লোভনীয়, অসত্য, ভুল, বিভ্রান্তিকর ও প্রতিষ্ঠানের সুনাম হানিকর তথ্য ও বক্তব্য প্রদান করা।
  • (ণ)পিরামিড স্কিম ; অননুমোদিত পণ্য/পরিষেবার মাল্টিলেভেল মার্কেটিং এবং/অথবা ডিজিটাল কমার্স বা ই-কমার্স এর মাধ্যমে মাল্টিলেভেল মার্কেটিং ও নেটওয়ার্ক মার্কেটিং এবং/অথবা অনলাইন বেটিং বা জুয়া এবং/অথবা ভার্চুয়াল মুদ্রা/ক্রিপ্কাটোকারেন্সি (যেমন-বিটকয়েন,লাইট কয়েন) এবং/অথবা বাংলাদেশ সরকারের যথাযথ অনুমোদনপ্রাপ্ত নয় এমন কোন ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা/হওয়া।


শপবাজ ইনোভেশন প্ল্যাটফর্মে এফলিয়েট/রেফারেল প্রোগ্রামের অংশগ্রহণ করার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘোষণা ও অঙ্গীকার করছেন যে, তিনি/তারা উপরোক্ত কোনো নিষিদ্ধ বা অননুমোদিত ব্যবসায়িক কার্যক্রমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন এবং ভবিষ্যতেও জড়িত হবেন না।

  • (ত) একই/একাধিক মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা, ডিভাইস, আইপি অ্যাড্রেস ব্যবহার করে বা অন্য যেকোন উপায়ে একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট তৈরি করে কোনো অফার, ডিসকাউন্ট, গিফট অফার, সকল প্রকার পার্টনারশিপ বোনাস ইনকাম ও সকল ধরনের ইনকাম সুবিধা একাধিকবার গ্রহণ করা।
  • (থ) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সোশ্যাল মিডিয়ায় শপবাজের কোন নাম,লোগো ব্যবহার করে কোন প্রকার একাউন্ট,পেইজ,গ্রুপ,চ্যানেল ইত্যাদি খোলা।
  • (দ) পার্টনারশিপ বোনাস সুবিধা প্রাপ্তির পর থেকে গ্র্যান্ড পার্টনার হওয়া পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠানের টিমওয়ার্ক বা প্যাসিভ ইনকামভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ বা সদস্য হিসেবে সম্পৃক্ত হওয়া বা থাকা।
  • (ধ) কাস্টমার কমিউনিটিতে কিংবা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে (পাবলিকলি/প্রাইভেটলি) কিংবা একে অপরের সাথে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন আচার-আচরণ ও কথাবার্তা বলা।
সেকশন ১০- অ্যাকাউন্ট স্থগিত বা বাতিলকরণঃ

উপরোক্ত সকল সেকশনের কোনো শর্তাবলী পরিপন্থী ও নিষিদ্ধ কার্যক্রমের যেকোনো একটি সংঘটিত হয়েছে বলে শপবাজ ইনোভেশন-এর নিকট প্রতীয়মান হলে, আমরা পূর্ব নোটিশ প্রদান ব্যতীত ব্যবহারকারীর অ্যাকাউন্ট, সার্ভিস অ্যাক্সেস, অর্ডার, রিওয়ার্ডস, ক্যাশব্যাক, পার্টনারশিপ বোনাস ইনকাম বা অন্যান্য সংশ্লিষ্ট সকল সুবিধাসহ অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত (Suspend) বা স্থায়ীভাবে বাতিল (Terminate) করার অধিকার সংরক্ষণ করি।
প্রয়োজনে- শপবাজ ইনোভেশন ব্যবসায়িক সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে প্রয়োজনীয় অন্য যেকোন পদক্ষেপ গ্রহণের অধিকারও শপবাজ ইনোভেশন সংরক্ষণ করে।


সেকশন ১১- দায়-অস্বীকার (Disclaimer)ঃ
শপবাজ প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল সতর্কতামূলক প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়। তবুও ম্যালওয়্যার, ভাইরাস, হ্যাকিং, সাইবার আক্রমণ, সার্ভার বা নেটওয়ার্কজনিত ত্রুটি, প্রযুক্তিগত সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট, প্রাকৃতিক দুর্যোগ বা তৃতীয় পক্ষের অননুমোদিত কার্যকলাপের মতো অনাকাঙ্ক্ষিত কারণে সেবা সাময়িক বা স্থায়ীভাবে বিঘ্নিত হতে পারে।
এ ধরনের পরিস্থিতির কারণে যদি কোনো ক্রেতা, বিক্রেতা, মার্চেন্ট, রেফারেল/এফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণকারী বা অন্য কোনো ব্যবহারকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক, তথ্যগত বা অন্য কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হন, তবে শপবাজ কর্তৃপক্ষ এ ধরনের ক্ষতির জন্য কোনো প্রকার দায় বা ক্ষতিপূরণ বহন করবে না।
প্রত্যেক ব্যবহারকারী নিজ দায়িত্বে প্ল্যাটফর্ম ব্যবহার করবেন এবং নিজের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ওটিপি (OTP), ডিভাইস ও অন্যান্য নিরাপত্তা তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবেন। নিরাপদ ইন্টারনেট সংযোগ, হালনাগাদ সফটওয়্যার এবং নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে।


শপবাজে রেজিস্ট্রেশন করা মানেই হচ্ছে আপনি কোম্পানির সকল ধরনের টার্ম এন্ড কন্ডিশন ও সকল পলিসিসমূহ সঠিকভাবেই জেনে বুঝে স্বেচ্ছায় স্বজ্ঞানে যুক্ত হয়েছেন বলে বিবেচিত হবে।
তাই যুক্ত হওয়ার আগে অবশ্যই আমাদের সকল পলিসি সমূহ সঠিকভাবে পড়ে,জেনে, বুঝে তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন ও রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করুন। পরবর্তীতে আর কোন অভিযোগ গ্রহণযোগ্য হবেনা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার থাকবে না।

রং

্য